Sunday, January 26, 2014

no doubt! and ALLAH knows and HE is watching! - Surat Al-`Ādiyāt (The Courser) - سورة العاديات


ALLAH says "Call upon me and i will respond to you" - Surat Ghāfir (The Forgiver)


প্রার্থনা কবুল হবে এ দৃঢ় বিশ্বাস রেখে তোমরা দুআ করবে

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ
"প্রার্থনা কবুল হবে এ দৃঢ় বিশ্বাস রেখে তোমরা দুআ করবে। এবং জেনে রাখ আল্লাহ কোনো উদাসীন অন্তরের প্রার্থনা কবুল করেন না।"
তিরমিজী, হাকেম, হাদীস সহীহ, সিলসিলাহ সহীহাহঃ ৫৯৪।

অতএব দুআয় যা কিছু বলা হবে তার প্রতি অন্তরের একনিষ্ঠ ভাব থাকতে হবে। মুখে যা বলা হল, মন তার কিছুই বুঝল না। আবার অন্তর বুঝল ঠিকই, কিন্তু তার কথার প্রতি একাগ্রতা ছিল না, মনে ছিল অন্য চিন্তা-ভাবনা। তাহলে এ দুআকে বলা হবে উদাসীন অন্তরের প্রার্থনা। যা আল্লাহ কবুল করেন না।

দুয়া মাসূরা (বাংলা উচ্চারন ও অর্থ সহ)


পবিত্র কুরআন

পবিত্র কুরআন কে আমরা যদি আগলে নিতে পারি আমাদের সবার জন্যই তা মঙ্গলজনক হবে ইনশাআল্লাহ্‌, কুরআন শরীফ একাধারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীবন বিধান, সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, গল্পের বই। খুব কম মানুষই তা অনুধাবন করতে পারে। সবাই মনে করে আরবি কঠিন ভাষা, পড়ার অযোগ্য তাই ক্রমেই আমরা এর থেকে অনেক দূরে চলে যাচ্ছি; সে সাথে আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য কেও অবজ্ঞা করে বিপথে পা বাড়িয়ে দিয়েছি। এতে করে আমাদের দুনিয়ার লক্ষ্যমাত্রাই শুধু হাসিল হবে, পরকালে কিছুই পাবনা। সবাইকে জানিয়ে দেই যে জান্নাতের ভাষা হবে আরবি :)


বাংলা অর্থ সহ অনলাইন এ কুরআন পড়তে পারবেন এখানেঃ http://quran.com/একবার শুরু করেই দেখুন কুরআন পড়া ছেড়ে দেয়া... এতো অসম্ভব রীতিমত UNPOSSIBLE


মে আল্লাহ্‌ গাইড আস অল - আমীন

Friday, January 24, 2014

কেন কোন ভালো উপদেশ আমাদেরকে অহংকারী করে তোলে?


আজকের দিনে আলাপচারিতার প্রধান সমস্যার মধ্যে একটি হলো, যে ভালো বলতেসে, সত্য বলতেসে তাকে ছোট করে দেখা, পাত্তা না দেয়া, অগ্রায্য করা, নিজেকে বড় মনে করা, সর্বোপরি অহং প্রকাশ করা। অনেকে হয়তো বুঝেও উঠতে পারিনা যে, আমার বন্ধু/ভাই/বোন যে কথাটি আমাকে বলছে তা সত্য এবং সঠিক। তাকে রিজেক্ক্ট না করে সে কি বলতে চাইছে একটু মন দিয়ে শুনি; সে ভালো ও বলতে পারে আবার খারাপও, কিন্তু কোন কিছুর তোয়াক্কা না করে আমরা খুব সহজেই অহং প্রকাশ করি। "তুই শালা এইরকম, ওইরকম, এইটা করছস, ওইটা করছস, এখন আসছস শিখাইতে আমারে???" 


আল্লাহ পাক কখন কাকে বেছে নিবেন হেদায়েত এর জন্যে কেও তা জানেনা। THE CHOSEN ONES ARE THE LUCKIEST ONES. কিন্তু শয়তানের বাচ্চা আমাদের অন্তরে এমন ভাবেই স্থান করে নিয়েছে যে, প্রতিনিয়তই আমরা তাকে প্রশ্রয় দিয়ে যাচ্ছি; অতঃপর যে কেও চরম সত্য কুরআন এর বাণী নিয়ে কথা বলতে চাইলেই ভিতরের শয়তান আতকে উঠে এবং আমাদের বাধ্য করে অহংকার করতে, আমাদের ওয়াসওয়াসা করে যাতে আমরা সত্য অস্বীকার করি। উপদেশ নিতে চাইনা, মনে করি আমি যা তাই ১০০% ঠিক, এতাই সত্য, আয় ডু নট নিড এনিওয়ান্স এডভাইস! এটা আসলে ঠিক না, অহংকারী কে আল্লাহ্‌ পাক ঘৃণা করেন। স্ক্রিনশট ফ্রম Surat Al-Muddaththir (The Cloaked One) - سورة المدثر 




যে কেও আমাকে গর্দভ বললে ডান কান দিয়ে ঢুকিয়ে বাম কান দিয়ে বের করে দিব, যখন আল্লাহ্‌ আমাকে গর্দভ বলল ............ IT IS A WAKE UP CALL !!




মে আল্লাহ গাইড আস অল - আমীন


বাংলা অর্থ সহ পূর্ণ সুরাটি পরতে এখানে ক্লিক করুন।

খালিফা উসমান (রাঃ) এর মৃত্যুকালীন ঘটনা... চোখে পানি ধরে রাখা কঠিন

খালিফা উসমান (রাঃ) এর জীবনী... চোখে পানি ধরে রাখা কঠিন   ৮২ বছর বয়সে ইসলাম এর শত্রু দের হাতে শাহাদাত বরন করেন।উনার সম্পর্কে রাসুল (সাঃ) বলেছেন "উসমান এতই ভদ্র, বিনয়ী, লাজুক এবং মৃদুভাষী ছিলেন যে ফেরেশতারাও তার উপস্থিতিতে লজ্জা পেত" তিনি কথা বলার সময় এতই আস্তে কথা বলতেন যে উনার কথা শুনার জন্য সবাইকে উনার কাছাকাছি বসতে হতো। কুরআন শরীফ একমাত্র উসমান (রাঃ) এর জন্যই তার শাহাদাত এর সাক্ষ্য দিবে। সুবহানআল্লাহ ! কারণ শত্রুরা যখন তাকে ঘিরে ফেলে তখন তিনি সুরা বাকারাহ পড়ছিলেন; সবাই যখন তার ঈমান ও আকিদাহ দেখে থতমত খেয়ে গেলেন যে এমন একজন কে আমরা কিভাবে হত্যা করবো ঠিক তখনি আল-গাফিকি (মে আল্লাহ্‌ গ্র্যান্ট হিম জাহান্নাম) একটি লোহা দিয়ে তার চেহারায় আঘাত হানেন, রক্ত বেয়ে পরে সুরা আল - বাকারার ১৩৭ নাম্বার আয়াত এ যার অর্থ "এখন তাদের জন্যে আপনার পক্ষ থেকে আল্লাহই যথেষ্ট।" সুবহানআল্লাহ! যারা যারা উসমান (রাঃ) হত্যার সাথে জড়িত ছিল প্রত্যেকেরেই যন্ত্রণাদায়ক ম্রিত্যু হয়েছে।